কাউনিয়ায় নিখোঁজের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার চার দিন পর গতকাল শুক্রবার এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।পরিবার ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার চর নাজিরদহ গ্রামের আইয়ুব আলীর ছেলে শাকিল (৭) গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে পরদিন মঙ্গলবার কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল বিকেল চারটার দিকে এলাকার লোকজন একই গ্রামের সোনা সরকারের পাটখেতে একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের আজহার আলীর ছেলে শুভকে (১২) আটক করে।তদন্ত ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয় বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার।