কাউনিয়ায় হাসপাতালে ভাঙচুর, স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গত শনিবার বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবি করেছে।নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে উপজেলার নিজপাড়া গ্রামের আবদুস সামাদ (৭০) নামের এ ব্যক্তির বুকে ব্যথা শুরু হয়। এ সময় তাঁর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎ সা সহকারী জাহিদকে বাড়িতে নিয়ে গেলে তিনি ওই ব্যক্তির চিকিৎ সা দেন।বিকেলে সামাদের অবস্থার অবনতি হলে তাঁর স্বজনেরা আবার জাহিদকে খবর দেন। তিনি রোগীর বাড়িতে পৌঁছার আগেই কাউনিয়া থানার পুলিশের একটি পিকআপ ভ্যানে করে রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রোগীর ভাই সেলিম হোসেনের অভিযোগ, সেই সময় হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎ সক ছিলেন না। হাসপাতালে নেওয়ার ১৫ মিনিট পর পিকআপ ভ্যানেই সামাদ মারা যান। তিনি আরও অভিযোগ করেন, জাহিদের ভুল চিকিৎ সায় আবদুস সামাদ মারা গেছেন। কিছুক্ষণ পর জাহিদ হাসপাতালে এলে রোগীর স্বজনেরা তাঁকে মারধর করে।জাহিদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো ভুল চিকিৎ সা দেননি; বরং রোগীকে উন্নত চিকিৎ সার জন্য রংপুরে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।এদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সামাদের জানাজা শেষে বিক্ষুব্ধ লোকজন হাসপাতালে এসে ব্যাপক ভাঙচুর চালায় এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাহেদুল ইসলামের অপসারণ দাবি করে।এদিকে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎ সা সহকারীকে মারধরের ঘটনায় শনিবার সকাল সাড়ে ১০টা থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎ সকেরা প্রায় আড়াই ঘণ্টা রোগী দেখা বন্ধ রাখেন। হাসপাতালের ফার্মাসিস্ট আনোয়ার হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ৩০-৪০ জন যুবক হাসপাতালে এসে কাউন্টারের জানালাসহ বহির্বিভাগে ভাঙচুর চালান এবং চিকিৎ সকদের গালাগাল করেন।’স্বাস্থ্য কর্মকর্তা মোজাহেদুল ইসলাম বলেন, চিকিৎ সকের সংকটের কারণে চিকিৎ সা সহকারীকে দিয়ে জরুরি বিভাগ চালানো হয়। ঘটনার দিন জাহিদই জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন। তবে ঘটনার সময় তিনি ওই রোগীর বাড়িতে গিয়েছিলেন। ভাঙচুরের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।