কাউনিয়ায় ১৪ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে ১৩ জুয়াড়ি ও ১ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ১৪ জনকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী, উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তকিপলহাটের শাহজামাল ক্লাবঘরে প্রতিনিয়ত বসত জুয়ার আসর। খবর পেয়ে মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর রায় পুলিশ িনয়ে ওই ক্লাবে অভিযান চালান। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জুয়ািড় শাহজামাল হোসেনকে সাত দিন এবং নিখিল চন্দ্র সরকার, হোসেন আলী, আজগার আলী, গোলজার হোসেন, মিন্টু মিয়া, সফিকুল ইসলাম, সোবহান আলী, আশুতোষ চন্দ্র রায়, রঞ্জু মিয়া, আবির উদ্দিন, মমিনুল ইসলাম ও আসাদুল আলমকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়। আদালতকে অসহযোগিতার অভিযোগে মিজানুর রহমান নামের ১ ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অভিযানের সময় ৬ হাজার ৭২৫ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। এদিকে উপজেলার হারাগাছ সারাই কাজীপাড়া গ্রামে মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে শফিকুল ইসলাম নামের একজনকে সাত দিনের কারাদণ্ড দেন আদালত।
তকিপলহাটের ইউনুস আলী ও জামসেদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ওই ক্লাবে জুয়া খেলা চলছিল। পুলিশকে বলেও কাজ হচ্ছিল না। ইউএনও পুলিশ নিয়ে এবার জুয়ািড়দের হাতেনাতে ধরে উচিত সাজা দিয়েছেন। এ জন্য ইউএনওকে ধন্যবাদ।
কাউনিয়া থানার এসআই শাহাদত হোসেন বলেন, ওই ১৪ জনকে গতকাল রংপুর কারাগারে পাঠানো হয়েছে।