কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল অ্যাসোসিয়েশনের (ভিসা) কেন্দ্রীয় কাউন্সিল গতকাল শুক্রবার সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ মেডিকেল ট্রেনিং স্কুল মিলনায়তনে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গোলাম রব্বানী তালুকদার। সভাপতিত্ব করেন সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন। বক্তব্য দেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি চণ্ডীচরণ তালুকদার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি লুৎফর রহমান, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, রংপুর বিভাগীয় কমিটির সহসভাপতি আফজাল হোসেন প্রমুখ। দ্বিতীয় পর্বে গোলাম রব্বানী তালুকদারকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।