কাউন্সিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আবদুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ওই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাতব্বর হারুনুর রশিদ। পরে আবদুল আহাদ চৌধুরীকে সভাপতি, তোফায়েল আহমদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার প্রতিনিধি|