কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল শুক্রবার হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে মঞ্জু চাকমাকে সভাপতি, সজীব চাকমাকে সাধারণ সম্পাদক, সুকিরণ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট গণতান্ত্রিক যুব ফোরাম দীঘিনালা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এন্টি চাকমা, সাধারণ সম্পাদক ডেইজি চাকমা ও মেরিনা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কামটি গঠন করা হয়েছে।