কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজশাহী জেলা শাখার প্রথম ও রাজশাহী মহানগর শাখার চতুর্থ কাউন্সিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা কার্যালয়ে সকাল ১০টায় নগর শাখার ও বেলা তিনটায় জেলা শাখার কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়। রাজশাহী জেলা শাখায় সোহরাব হোসেনকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মামুন অর রশিদ, মর্তুজা আলী ও মুশফিকুর রহমানকে সহসভাপতি এবং মোক্তার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। আর সুজয় কুণ্ডুকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট মহানগর শাখা কমিটি গঠন করা হয়।