কাউন্সিল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে স্থানীয় মুসলিম ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে ইনস্টিটিউটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাংসদ রেজাউল করিম তানসেন। জেলা জাসদের সভাপতি ঈমান উদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, উপদেষ্টা কমিটির সদস্য অনাদী কুমার বসাক প্রমুখ।