কাউন্সিল না হওয়ায় চেয়ার ছোড়াছুড়ি
কাউন্সিল না হওয়ায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমেঞ্চলনস্থলে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর করেছেন। এতে তিনজন নেতা আহত হয়েছেন। গত ২২ শনিবার সন্ধ্যা সাতটায় উপজেলা সদর নূরজাহান কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। নেতা-কর্মীরা জানান, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ নয় বছর পর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলনের উদ্যোগ নেন। সমেঞ্চলনে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেন তিনি। সমেঞ্চলন সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বদিউল আলম তালুকদারকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়। আর ওই সমেঞ্চলন শনিবার বিকেল পাঁচটায় রাঙ্গুনিয়া উপজেলা সদর নূরজাহান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমেঞ্চলন-কমিটির আহ্বায়ক বদিউল আলম তালুকদার জানান, সমেঞ্চলনের শুরু থেকে সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দলাদলি হয়। ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন আগের কমিটি আরও এক বছর বহাল রাখার ঘোষণা দেন। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থক কতিপয় নেতা-কর্মী উত্তেজিত হয়ে বাগিবতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে সমেঞ্চলন সমাপ্তি ঘোষণা করে অতিথিরা চলে যান। এরপরই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর। এতে রাঙ্গুনিয়া পৌর আওয়ামী লীগের নেতা মো. শফিসহ তিনজন গুরুতর জখম হন। নূরজাহান কমিউনিটি সেন্টারের মালিক মোহামঞ্চদ আলী জানান, সেন্টারের শতাধিক চেয়ার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সেন্টারের অভ্যন্তরে স্থাপিত অবকাঠামোও নষ্ট করা হয়েছে। এতে লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। দলীয় সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান সিকদার সভাপতি পদে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. জসিম, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর ও তরুণ ব্যবসায়ী তড়িৎ কান্তি দে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।সূত্র জানায়, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সমেঞ্চলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের নেতা মো. সফিউল আজম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আজম সমেঞ্চলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুল ইসলাম চৌধুরী বলেন, ২০০৩ সালের মার্চ মাসে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সমেঞ্চলন অনুষ্ঠিত হয়। ওই সমেঞ্চলনে অনুষ্ঠিত কাউন্সিলে খলিলুর রহমান চৌধুরী সভাপতি ও কাজী মো. জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নয় বছর পর সমেঞ্চলনের উদ্যোগ নেওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। কিন্তু কাউন্সিল না হওয়ায় নেতা-কর্মীরা ফুঁসে ওঠেন।