প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি শাখার কাউন্সিল গতকাল শুক্রবার দুপুরে জেলা সদরের স্বনির্ভর এলাকার ঠিকাদার কল্যাণ সমিতি ভবনে সম্পন্ন হয়েছে। কাউন্সিলের শেষ অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। ফেডারেশনের খাগড়াছড়ি শাখার সভাপতি মিশুক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রিকো চাকমা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জিকো ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের রতন স্মৃতি চাকমা। শেষ পর্বে মিশুক চাকমাকে সভাপতি, মিনাকী চাকমাকে সাধারণ সম্পাদক ও অবনিকা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট খাগড়াছড়ি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।