কাউন্সিলর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়ি থেকে গত রোববার গভীর রাতে পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠানকে (৩৩) অস্ত্র, মাদকসহ আটক করেছে র্যাব। এ সময় তাঁর আরও দুই সহযোগী মিলন হোসেন (৩৮) ও নান্টু মল্লিককে (৩৪) আটক করা হয়। রেজাউল ইসলাম পাঠান কোটচাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অপর দুজন হলেন কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মিলন হোসেন ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নান্টু মল্লিক। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪০টি গুলি, ১২ বোতল ফেনসিডিল, পুলিশের পোশাকসহ চায়নিজ কুড়াল, হাঁসুয়া, ছোরা, ইয়াবা বড়ি, মদ ও ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।