কাউন্সিলর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রাজ্জাককে আটক করেছে র্যাব। গত রোববার রাতে বেড়া পৌরসভার বনগ্রাম দক্ষিণপাড়া মহল্লার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, র্যাব-১২-এর সদস্যরা কাউন্সিলর রাজ্জাক ও এক নারীকে রাতে থানা হেফাজতে রেখে যান। গতকাল সোমবার দুপুরে র্যাব সদস্যরা থানা থেকে কাউন্সিলরকে নিয়ে যান। তাঁর বিরুদ্ধে বেড়া থানায় মামলা হয়নি।
বেড়া (পাবনা) প্রতিনিধি