কাউন্সিলর ইসরাফিল প্রধানের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান জামিনে মুক্তি পেয়েছেন।গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবিদ হোসেনের আদালতে শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা বন্ডে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে ইসরাফিল প্রধান অন্য কাউন্সিলরদের সঙ্গে সরাসরি নগর ভবনে যান। সেখানে তিনি মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর মুক্তিতে ভূমিকা রাখায় মেয়র ও অন্য কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।