কাউন্সিলর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বশেষ অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার মামলায় কারাগারে গেছেন এক কাউন্সিলর। তাঁর নাম মোজাম্মেল হক। তিনি সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তিনি।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মোজাম্মেল হক। শুনানি শেষে বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের দিন সাতকানিয়া কলেজ ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনায় নুরুল আমিন নামের এক ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় তাঁর স্ত্রী কাউন্সিলর মোজাম্মেল হকসহ নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।