প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, চেক জালিয়াতির মাধ্যমে কোটি টাকা আত্মসাতের দায়ে আদালত কাউন্সিলর আলমগীরকে ছয় মাসের সাজা দিয়েছিলেন। ওই সাজার গ্রেপ্তারি পরোয়ানায় আলমগীরকে গতকাল বুধবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।