কাউন্সিলর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতলামি করার অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম মাহবুবুল হক ওরফে পাভেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরের বোয়ালিয়া থানার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমানের ভাষ্যমতে, কাউন্সিলর তাঁর লোকজন নিয়ে এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানার সামনে দাঁড়িয়ে মাতলামি করতে থাকেন এবং অকথ্য ভাষায় পুলিশকে গালাগাল করতে থাকেন।