কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দীন বিশ্বাসকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কেশবপুর থানার ওসি আবদুল জলিল বলেন, কুতুব উদ্দীনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় পুলিশের ওপর হামলা ও নাশকতার মামলা রয়েছে।