কাউন্সিলর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর সরদার লিয়াকত আলীকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে বাগেরহাট শহরের ভিআইপি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁকে পুলিশের ওপর হামলার অভিযোগে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।