কাউন্সিলর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার মামলায় রাজশাহী সিটি করপোরেশনের বিএনপিপন্থী এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা তিনটায় নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেন দিলদার সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। বিএনপির সরকারবিরোধী আন্দোলনের সময় করা নাশকতার পাঁচটি মামলায় তিনি আসামি। বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন খান বলেন, ইকবাল হোসেন দিলদারের নামে পাঁচটি নাশকতার মামলা রয়েছে।