কাউন্সিলর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন হেলালকে গতকাল শনিবার দুপুরে লবণচরা বান্দাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বান্দাবাজার এলাকার একটি বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিলেন কাউন্সিলর জাহাঙ্গীর। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলার প্রক্রিয়া চলছে। খুলনা অফিস