কাউন্সিলর চার দিন পর উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবুল চৌকিদারকে অপহরণের চার দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার রাত দুইটায় ঢাকার কেরানীগঞ্জের গোপালপুর নামক স্থান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে। জানা যায়, শনিবার সকাল ১০টায় হাবুল চৌকিদার পৌর এলাকার গোপালপুরহাটের একটি সালিসি বৈঠকে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর অপহূত হন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে অপহরণের পর ঢাকার কেরানীগঞ্জে নিয়ে নির্যাতনের পর মৃত্যু নিশ্চিত জেনে ফেলে যায়। সোমবার রাতে কেরানীগঞ্জ টহল পুলিশ তাঁকে উদ্ধার করে স্বজনের হাতে হস্তান্তর করে।