প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুক্তাদিরুল হক গত শনিবার সন্ত্রাসীদের ছুরির হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সময় প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুক্তাদিরুল মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শনিবার রাতে পৌরসভার ফার্শিপাড়া মোড়ে চকউমর গ্রামের ফারুক হোসেনের নেতৃত্বে কয়েকজন তরুণ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। ধামইরহাট থানার ওসি একরামুল হক জানান, ফারুক ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। নওগাঁ সংবাদদাতা