কাউন্সিলর নীলা জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়েল হত্যা মামলায় দুই মাসের বেশি সময় জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসী নীলা। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান।
কারাধ্যক্ষ ফোরকান ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের আদালত পরিদর্শক হাবিবুর রহমান বলেন, কাউন্সিলর নীলা নারায়ণগঞ্জ জেলা জজ আদালত থেকে জামিন পাননি। তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।
সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪, ৫ ও ৬) কাউন্সিলর নীলা নারায়ণগঞ্জের সাত খুন হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের বান্ধবী হিসেবে পরিচিত। গত ২৬ মে সিদ্ধিরগঞ্জ থানায় করা জুয়েল হত্যা মামলায় পুলিশ নীলাকে গ্রেপ্তার করে।