প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুয়েল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসী নীলাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
জান্নাতুল ফেরদৌসী সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর। গত ২৬ মে জুয়েল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকা থেকে জুয়েলের লাশ উদ্ধার করা হয়। পরদিন ২৭ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।