কাউন্সিলর নীলাকে কারাগারে পাঠালেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ওরফে নীলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশতিয়াক আহমেদ এ আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে আজ কাউন্সিলর নীলাকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে নীলাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৪ মে দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার নিজ বাড়ি থেকে কাউন্সিলর নীলাকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুয়েল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

কাউন্সিলর নীলা সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।