কাউন্সিলর পদে আ.লীগ এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পৌরসভা নির্বাচনে তৃতীয় দফায় ফের মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির মাহাবুবর রহমান। গত বুধবারের নির্বাচনে তিনি ১ লাখ ৭ হাজার ৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রেজাউল করিম মন্টু পেয়েছেন ৪৯ হাজার ৪১৭ ভোট।
এদিকে প্রায় আড়াই লাখ ভোটারের এই পৌরসভায় মেয়র পদ ধরে রাখতে পারলেও ভরাডুবি হয়েছে ২১টি ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের। ২১টি কাউন্সিলর পদের মধ্যে আওয়ামী লীগ ১১টি, বিএনপি আটটি এবং জামায়াত দুটিতে জয় পেয়েছে। সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে বিএনপির প্রার্থীরা চারটি, আওয়ামী লীগ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা দুটিতে জয় পেয়েছেন।
এর মধ্যে আওয়ামী লীগের বিজয়ী কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডে সৈয়দ সার্জিল আহমেদ টিপু, ৩ নম্বর ওয়ার্ডে তরুণ কুমার চক্রবর্তী, ৪ নম্বর ওয়ার্ডে শামসুদ্দিন শেখ হেলাল, ৮ নম্বর ওয়ার্ডে ইব্রাহিম হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে মোস্তাকিম রহমান, ১০ নম্বর ওয়ার্ডে আরিফুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ডে আরিফুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম, ১৫ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ১৬ নম্বর ওয়ার্ডে জহুরুল ইসলাম ও ১৭ নম্বর ওয়ার্ডে মেজবাউল হামিদ।
বিএনপির নির্বাচিত কাউন্সিলরা হলেন ২ নম্বর ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বিটু, ৫ নম্বর ওয়ার্ড সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা, ৬ নম্বর ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস, ৭ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী, ১১ নম্বর ওয়ার্ডে সিপার আল বখতিয়ার, ১২ নম্বর ওয়ার্ডে আব্দুর রহিম, ১৮ নম্বর ওয়ার্ডে মোর্শেদ মিটন ও ২০ নম্বর ওয়ার্ডে রুস্তম আলী।
এ ছাড়া জামায়াতের ১৯ নম্বর ওয়ার্ডে ওসমান গনি ও ২১ নম্বর ওয়ার্ডে রুহুল কুদ্দুস নির্বাচিত হয়েছেন।