কাউন্সিলর পদে আ.লীগ ১২ বিএনপি ৫, জাপা ১ ও বাসদ ১, স্বতন্ত্র ৮
নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের মধ্যে ১২ জনই আওয়ামী লীগের নেতা-কর্মী। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত পাঁচজন, বাসদের একজন, জোতীয় পার্টির একজন ও স্বতন্ত্র আটজন।আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত যাঁরা জয়ী হয়েছেন, তাঁরা হলেন: ১ নম্বর ওয়ার্ডে মো. আবদুর রহিম (আপেল), ২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম (সিংহ), ৩ নম্বর ওয়ার্ডে মো. শাহজালাল বাদল (পদ্ম ফুল), ৪ নম্বর ওয়ার্ডে নূর হোসেন (পদ্ম ফুল), ৭ নম্বর ওয়ার্ডে আলী হোসেন আলা (ক্রিকেট ব্যাট), ৮ নম্বর ওয়ার্ডে রুহুল আমীন (টিউবয়েল), ১৪ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনির (বৈদ্যুতিক পাখা), ১৮ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান মুন্না (হাতি), ১৯ নম্বর ওয়ার্ডে ফয়সাল মো. সাগর (টিউবয়েল), ২৩ নম্বর ওয়ার্ডে দুলাল প্রধান (সিংহ), ২৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন আনু (পদ্ম ফুল), ২৭ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম (টিউবয়েল)।বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতরা হচ্ছেন: ১১ নম্বর ওয়ার্ডে জমশের আলী ঝন্টু (হাতি), ১২ নম্বর ওয়ার্ডে শওকত হাশেম শকু (আপেল), ১৩ নম্বর ওয়ার্ডে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (পদ্ম ফুল), ২১ নম্বর ওয়ার্ডে হান্নান সরকার (মোরগ), ২২ নম্বর ওয়ার্ডে সুলতান আহমেদ ভূঁইয়া (বৈদ্যুতিক পাখা)।এ ছাড়া ২৪ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির আফজাল হোসেন (বৈদ্যুতিক পাখা), ১৫ নম্বর ওয়ার্ডে বাসদের অসিত বরণ বিশ্বাস (ঘুড়ি) জয়ী হয়েছেন। স্বতন্ত্র বিজয়ীরা হলেন: ৫ নম্বর ওয়ার্ডে হাজি মো. শফিকুল ইসলাম বাবুল (পানপাতা), ৬ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম (আপেল), ৯ নম্বর ওয়ার্ডে ইস্রাফিল প্রধান (আপেল), ১০ নম্বর ওয়ার্ডে হাবীব তৌহিদ আহম্মদ (চাঁদ), ১৬ নম্বর ওয়ার্ডে ওবায়েদ উল্লাহ (হাতি), ১৭ নম্বর ওয়ার্ডে আলমগীর ইসলাম (পদ্ম ফুল), ২০ নম্বর ওয়ার্ডে মো. হোসেন (টিউবয়েল), ২৫ নম্বর ওয়ার্ডে এনায়েত হোসেন (পদ্ম ফুল)।