কাউন্সিলর পদে আসামির মনোনয়নপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে একজন ঋণখেলাপি মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া গ্রামের আবদুল আলিম।
ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নাগেশ্বরীর ব্যবসায়ী মেসার্স লিজা তরি ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুল আলিম ২০১৩ সালে ব্র্যাক ব্যাংক নাগেশ্বরী শাখা থেকে ১১ লাখ টাকা বন্ধকি ঋণ নেন। ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক ২০১৫ সালে কুড়িগ্রাম জেলা জজ আদালতে ১২ লাখ ২৩ হাজার ৪৪৫ টাকা প্রাপ্তি আদায়ে একটি মামলা দায়ের করে। পরে আদালত এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় আবদুল আলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।