কাউন্সিলর পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এক নারী নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত-৬ আসনে একজন নারী কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডে শাহানারা বেগম একাই মনোনয়নপত্র দাখিল করছিলেন।

গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ওই ওয়ার্ডে আর কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা শাহানারা বেগমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিলেটের ২৭ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আটটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৩৫ জন এবং ২৭ নম্বর ওয়ার্ডে পুুরুষ কাউন্সিলর পদে ১৫২ জন মনোনয়নপত্র দাখিল করেন। সিলেটসহ দেশের চার সিটি করপোরেশন নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৬ মে পর্যন্ত। ভোট গ্রহণ হবে আগামী ১৫ জুন।