কাউন্সিলর পদে ভাইবোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সহোদর ভাই-বোন মঞ্জুরুল আলম ও সাজেদা আক্তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার ভাইবোন মিলে বাবা দরবেশ আলীকে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
বোন সাজেদা আক্তার কাউন্সিলর (সংরক্ষিত মহিলা ১,২,৩ নম্বর ওয়ার্ড) ও ভাই মঞ্জুরুল ওরফে মজনু পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন।
দরবেশ আলী বলেন, ‘আমি একসঙ্গে আমার ছেলে ও মেয়ের জন্য দুইটা করে ভোট চাইতে পারব। এতে কারও কোনো সমস্যা হবে না।
সাজেদা আক্তার বলেন, ‘এক নম্বর ওয়ার্ডের সানবান্ধা গ্রামে আমার স্বামীর বাড়ি। দুই নম্বর ওয়ার্ডের কাহারতা গ্রামে আমার বাপের বাড়ি। আর তিন নম্বর ওয়ার্ডের সখীপুরে আমি বাসা করে বাস করছি। তিন ওয়ার্ডের সুবিধা থাকায় জেতার সম্ভাবনা আমারই বেশি।’