কাউন্সিলর পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে ফাঁসাতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে ফাঁসাতে ছাত্রলীগের নেতা অহিদুজ্জামানকে হত্যা করিয়েছেন আদাবরের আওয়ামী লীগের এক নেতা। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের নেতা মনোয়ার হাসান নিজের অপরাধ স্বীকার করে গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।ওই নেতা ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রত্যাশী। একজন কাউন্সিলরকে এই হত্যা মামলায় ফাঁসাতে তিনজন ভাড়াটে খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। আদালতসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, তিন দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে পুলিশ মনোয়ার হাসানকে জবানবন্দি দেওয়ার জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে সোপর্দ করে। মহানগর হাকিম কামরুন নাহার ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।সূত্র জানায়, মনোয়ার আদালতকে বলেন, তিনিসহ আটজন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের স্থানীয় নেতা অহিদুজ্জামানকে হত্যার পরিকল্পনা নেন। ওই কাউন্সিলরের সঙ্গে নিহত অহিদুজ্জামানের বিরোধ ছিল। এ ছাড়া ডিশ ব্যবসা ও গার্মেন্টসের ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় দুর্ধর্ষ সন্ত্রাসী নবীর এক সহযোগীর সঙ্গে বিরোধ ছিল। অহিদুজ্জামানকে খুন করার জন্য ওই নেতার সঙ্গে তাদের পাঁচ লাখ টাকায় চুক্তি হয়। খুনের জন্য চারজনের হাতে দুই লাখ টাকা দেওয়াও হয়। গত মঙ্গলবার (ঘটনার দিন) ওই নেতা ফোন করে অহিদুজ্জামানকে ডেকে আদাবরের শেখেরটেকে ডেকে আনেন। এ সময় আসামি মনোয়ারও ছিলেন।মনোয়ার আদালতকে বলেন, আওয়ামী লীগের ওই নেতা নববর্ষের অনুষ্ঠানের জন্য অহিদুজ্জামানকে ১০ হাজার টাকা দেন। এ সময় অহিদুজ্জামানের মোবাইলে ফোন এলে তিনি আড়ালে যান। এরই মধ্যে তিন খুনি ঘটনাস্থলে হাজির হয়। পরিকল্পনামতো কৃষক লীগের এক নেতা খুনিদের অহিদুজ্জামানকে চিনিয়ে দেন। তিন খুনি একটি করে গুলি করে। এরপর খুনিরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়।