কাউন্সিলর পদে ২২১ জন, সংরক্ষিত ৬৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের মোট পাঁচটি পৌরসভায় কাউন্সিলর পদে ২২১ জন ও মহিলা কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, গত বৃহস্পতিবার জেলার দিনাজপুর, বীরগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর এই পাঁচ পৌরসভার ৪৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২২১ জন ও ১৬টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দিনাজপুরের ১২ নম্বর ওয়ার্ডে ৬২ জন ও চারটি ওয়ার্ডে ২১ জন মহিলা, ফুলবাড়ীর নয়টি ওয়ার্ডে ৪৪ জন ও তিনটি ওয়ার্ডে ১৬ জন মহিলা, বিরামপুরে নয়টি ওয়ার্ডে ৪৫ জন ও তিনটি ওয়ার্ডে নয়জন মহিলা, বীরগঞ্জে নয়টি ওয়ার্ডে ৩৫ জন ও তিনটি ওয়ার্ডে ১১ জন মহিলা এবং হাকিমপুর পৌরসভায় নয়টি ওয়ার্ডে ৩৫ জন ও তিনটি ওয়ার্ডে আটজন মহিলা কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া জেলার পাঁচ পৌরসভায় মেয়র পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দিনাজপুরে পাঁচজন, হাকিমপুরে চার, ফুলবাড়ীতে ১০, বিরামপুরে ছয় ও বীরগঞ্জে আটজন মেয়র পদে প্রার্থী হয়েছেন বলে তিনি জানান।