কাউন্সিলর পদেও আ.লীগের হারের পাল্লা ভারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের হারের পাল্লা ভারী। ২৭ ওয়ার্ড ও নয়টি সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে ১৭টিতে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের মধ্যে জিতেছেন ১২ জন।এ ছাড়া জামায়াত-সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা তিনটি করে ওয়ার্ডে জয়লাভ করেছেন। একটি ওয়ার্ডে দুই প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় সেখানে আবারও নির্বাচন হবে। কাউন্সিলর পদে পুনর্নির্বাচিত হয়েছেন ২ নম্বর ওয়ার্ডে রাজিক মিয়া (জামায়াত), ৪ নম্বর ওয়ার্ডে রেজাউল হাসান কয়েস লোদী (বিএনপি), ৫ নম্বর ওয়ার্ডে রেজওয়ান আহমদ (স্বতন্ত্র), ৬ নম্বর ওয়ার্ডে ফরহাদ চৌধুরী (বিএনপি), ৯ নম্বর ওয়ার্ডে মখলিছুর রহমান (আওয়ামী লীগ), ১০ নম্বর ওয়ার্ডে সালেহ আহমদ (বিএনপি), ১২ নম্বর ওয়ার্ডে সিকন্দর আলী (বিএনপি), ১৩ নম্বর ওয়ার্ডে সান্তনু দত্ত (আওয়ামী লীগ), ১৮ নম্বর ওয়ার্ডে এ বি এম জিল্লুর রহমান (বিএনপি), ১৯ নম্বর ওয়ার্ডে দিনার খান (বিএনপি), ২০ নম্বর ওয়ার্ডে আজাদুর রহমান (আওয়ামী লীগ) ও ২৭ নম্বর ওয়ার্ডে আবদুল জলিল (জামায়াত)। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ডে সৈয়দ তৌফিকুল হাদী (বিএনপি), ৩ নম্বর ওয়ার্ডে এস এম আবজাদ হোসেন (আওয়ামী লীগ), ৭ নম্বর ওয়ার্ডে নজিবুর রহমান (বিএনপি), ৮ নম্বর ওয়ার্ডে ইলিয়াছুর রহমান (আওয়ামী লীগ), ১১ নম্বর ওয়ার্ডে রকিবুল ইসলাম (আওয়ামী লীগ), ১৪ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম (বিএনপি), ১৫ নম্বর ওয়ার্ডে ছয়ফুল আলম (বিএনপি), ১৭ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন (বিএনপি), ২১ নম্বর ওয়ার্ডে আবদুর রকিব (বিএনপি), ২২ নম্বর ওয়ার্ডে সৈয়দ মিসবাহ (বিএনপি), ২৩ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমদ (আওয়ামী লীগ), ২৪ নম্বর ওয়ার্ডে সোহেল আহমদ (জামায়াত), ২৫ নম্বর ওয়ার্ডে তাকবির ইসলাম (স্বতন্ত্র) ও ২৬ নম্বর ওয়ার্ডে তৌফিক বকস (আওয়ামী লীগ) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ১৬ নম্বর ওয়ার্ডে জামাল আহমদ ও আবদুল মুহিত জাবেদ সমসংখ্যক ভোট পেয়েছেন। উভয় প্রার্থী পেয়েছেন ১৬৭৭টি করে ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ওই ওয়ার্ডে আবার নির্বাচন হবে। সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে কুহিনূর ইয়াসমিন (বিএনপি), ৬ নম্বর ওয়ার্ডে শাহানারা বেগম (আওয়ামী লীগ), ৮ নম্বর ওয়ার্ডে সালেহা কবীর (বিএনপি) ও ৯ নম্বর ওয়ার্ডে রোকশানা বেগম (বিএনপি) পুনর্নির্বাচিত হন। এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডে জাহানারা খানম (আওয়ামী লীগ), ৩ নম্বর ওয়ার্ডে রেবেকা বেগম (স্বতন্ত্র), ৪ নম্বর ওয়ার্ডে আমেনা বেগম (বিএনপি), ৫ নম্বর ওয়ার্ডে দিবারানী দে (আওয়ামী লীগ) ও ৭ নম্বর ওয়ার্ডে শামীমা স্বাধীন (আওয়ামী লীগ) নির্বাচিত হন।