খুলনা সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থী জয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ১৩৭ জন। নির্বাচনে বিএনপি-সমর্থিত ১৮ জন, আওয়ামী লীগ-সমর্থিত আটজন, স্বতন্ত্র চারজন ও জামায়াত-সমর্থিত একজন নির্বাচিত হয়েছেন।
বিএনপি-সমর্থিত নির্বাচিত ব্যক্তিরা হলেন মো. সাইফুল ইসলাম, শেখ শওকত আলী, মো. সুলতান মাহমুদ, মো. ফারুক হোসেন, মো. সাউনুস আলী সরদার, মো. মনিরুজ্জামান, এস এম আবুল কালাম আজাদ, আনিছুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান, মো. হাফিজুর রহমান, আশফাকুর রহমান, মো. গাইসুল আজম, মো. মাহবুব কায়সার, মো. শমশের আলী, কে এম হুমায়ুন কবীর, ওয়েদুর রহমান, মো. গিয়াস উদ্দিন এবং আমান উল্লাহ।
আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলররা হলেন মো. শাহদাৎ, আবদুল সালাম, মো. সহিদুল রহমান, শেখ জাহিদুল ইসলাম, এস এম খুরশিদ আলম, মো. আমিনুল ইসলাম, শামসুজ্জামান মিয়া এবং শেখ আলী আকবর।
স্বতন্ত্রভাবে নির্বাচিত চারজন হলেন মো. কবির হোসেন মোল্লা, এস এস হুমায়ুন কবির, ইমাম হাসান চৌধুরী এবং মো. গোলাম মওলা। জামায়াত-সমর্থিত নির্বাচিত একজন হলেন শেখ জাহাঙ্গীর হুসাইন। সংরক্ষিত নারী আসন ১০টির চারটিতে বিএনপি, দুটিতে আওয়ামী লীগ ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
স্বতন্ত্র চারজন হলেন মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার ও রুমা খাতুন। বিএনপি-সমর্থিত চারজন হলেন আনজিরা খাতুন, রাবেয়া ফাহিদ, নাদিয়া হোসেন ও রোকেয়া ফারুক। আওয়ামী লীগ-সমর্থিত দুজন হলেন পারভীন আক্তার ও মাহমুদা বেগম।