কাউন্সিলর প্রার্থীর কার্যালয় থেকে খাবার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী আবদুল মতিনের নির্বাচনী কার্যালয় থেকে ৫০০ প্যাকেট খাবার জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন অভিযান চালিয়ে এসব খাবার জব্দ করেন।
আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবদুল মতিন জব্দ করা খাবারের প্যাকেটগুলো তাঁর নয় বলে দাবি করেন। তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা দলীয় কর্মীদের ওই খাবার রান্না করেন। আওয়ামী লীগের নেতারা তাঁর নির্বাচনী কার্যালয়ের পেছনে খাবার রান্না করেন। প্রার্থী হিসেবে এর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল মতিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের জন্য গতকাল রাতে তাঁর নির্বাচনী কার্যালয়ে ৫০০ প্যাকেট খাবার এনে রাখেন। খবর পেয়ে তিনি সেখানে অভিযান চালিয়ে খাবারের প্যাকেটগুলো জব্দ করেন।