কাউন্সিলর প্রার্থীর কেউই মাধ্যমিক উত্তীর্ণ নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন প্রার্থীর কেউই মাধ্যমিক উত্তীর্ণ নন। পেশায় ব্যবসায়ী এ তিন প্রার্থীর নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
প্রার্থীদের মধ্যে চাঁন মিয়া ও আবদুর রাজ্জাক সেখ অক্ষরজ্ঞানসম্পন্ন। অন্যদিকে, কামরুজ্জামান ফরিদ অষ্টম শ্রেণি পাস।
নির্বাচনে সর্বোচ্চ ৪০ হাজার টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন চাঁন মিয়া। এ ছাড়া আবদুর রাজ্জাক সেখ ২৫ হাজার ও কামরুজ্জামান ফরিদ ৩৫ হাজার টাকা ব্যয় করবেন। তাঁরা সবাই নিজস্ব তহবিল থেকে এ টাকা ব্যয় করবেন। তবে তাঁরা কেউই কোনো মামলার আসামি নন।
আগামী ৬ মে এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কাউন্সিলর সিরাজুল হকের মৃত্যুতে এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।