কাউন্সিলর বিথার হত্যায় জড়িতদের শাস্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথারের খুনিদের বিরুদ্ধে অবিলম্বে অভিযোগপত্র প্রদান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার নগরে মোটরগাড়ির শোভাযাত্রা বের করা হয়।সন্ত্রাস প্রতিরোধে কাউন্সিলর সমন্বয় কমিটি আয়োজিত এ শোভাযাত্রার নেতৃত্ব দেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বেলা ১১টায় অর্ধশতাধিক জিপ, ট্রাক, মাইক্রোবাসের এই শোভাযাত্রা নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে নগর ভবনের সামনে আয়োজিত সমাবেশে মেয়র আবদুল খালেক বলেন, ১৪ ফেব্রুয়ারির মধ্যে বিথার হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।