কাউন্সিলর বিল্লাল তিন দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লালকে দুই মামলায় তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. ফারুক ও কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের বিচারক গাজী সাইদুর রহমান গতকাল বুধবার ওই আদেশ দেন। কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. মজিবুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে বিল্লালকে ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। সেখানে রিমান্ডের শুনানি শেষে আদালত তাঁর বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে দ্রুত বিচার আইনের মামলায় তাঁকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই আদালত তাঁর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, শিগগিরই বিল্লালকে রিমান্ডে নেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার বিল্লালকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।