কাউন্সিলর মাহাবুবুলের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর মাহাবুবুল আলমকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, গত ২৪ জানুয়ারি চান্দগাঁও থানায় করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় কাউন্সিলর মাহাবুবুল আলমসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে চান্দগাঁও থানা পুলিশ।
অতিরিক্ত উপকমিশনার জানান, শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুই আসামি হলেন নিজাম উদ্দিন ও হাসান মুরাদ।