কাউন্সিলর শাহেদা ও তাঁর স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহেদা কাশেম সাথী ও তাঁর স্বামী আবুল কাশেমের বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদ এ আদেশ দেন। বাদীর আইনজীবী রবিশংকর চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বাদী সৈয়দ আবু ইছা প্রথম আলোকে জানান, ২০১১ সালে পে অর্ডার মাধ্যমে তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকার ঋণ নেন কাউন্সিলর শাহেদা ও তাঁর স্বামী। পরে এ টাকা ফেরত চাইলে তা অস্বীকার করেন। কয়েক দফা আইনগত বিজ্ঞপ্তি দিলেও তাঁরা কোনো জবাব দেননি। পরে এ ঘটনায় মামলা করা হলে আদালত তাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।