কাউন্সিলর হিসেবে নজরুলের স্ত্রী সেলিনার শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে নির্বাচিত কাউন্সিলর সেলিনা ইসলাম (বিউটি) শপথ নিয়েছেন। গতকাল রোববার নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।
গত ২৩ আগস্ট উপনির্বাচনে সেলিনা ইসলাম কাউন্সিলর নির্বাচিত হন। তিনি সাত খুনের ঘটনায় নিহত এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী।