কাউন্সিলরকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিনকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, গত বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে পৌরসভা নির্বাচনের ফল জানার পর থানার দিকে যাওয়ার পথে দাউদকান্দি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠের পাশে রকিব উদ্দিনকে দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে। ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে উপজেলা শ্রমিক লীগ ও নবনির্বাচিত পৌর মেয়র-কাউন্সিলরদের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা গোমতী সেতুর দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় মানববন্ধন হয়।
এ সময় নবনির্বাচিত দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।