কাউন্সিলরদের কলমবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্যমূলক ও অসম্মানজনকভাবে সম্মানী ও ভাতা বৃদ্ধির প্রতিবাদে জামালপুর পৌরসভার কাউন্সিলররা কলমবিরতি পালন করেছেন। গতকাল বুধবার কাউন্সিলররা কর্মস্থলে না গিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টার দিকে জামালপুর পৌরসভার কার্যালয়ের সামনে কাউন্সিলররা এ কলমবিরতি পালন করেন। জামালপুর পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিব সাহা, ৩ নম্বর ওয়ার্ডের মো. মনিরুজ্জামান, ৯ নম্বর ওয়ার্ডের মো. ফজলুল হক, ৬ নম্বর ওয়ার্ডের জামাল পাশা, ৭ নম্বর ওয়ার্ডের মো. সুরুজ্জামান এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সায়মা হামজাসহ অন্যরা।