কাউন্সিলরদের বেশি সময় দেওয়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বর্জ্য অপসারণ কার্যক্রমে আগামী ১ মে থেকে কেন্দ্রীয় ও ওয়ার্ডভিত্তিক তদারকি দল কাজ শুরু করবে। এর আগে ৩০ এপ্রিলের মধ্যে নালা-নর্দমার ওপর নির্মিত দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪৬তম সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার সকালে করপোরেশনের মিলনায়তনে মেয়র মন্জুর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশনের কাউন্সিলর রেহেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের আজকের (রোববার) সাধারণ সভায় নগরের ময়লা-আবর্জনা দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করার ব্যাপারে বিশদ আলোচনা হয়েছে। সামনে বর্ষা মৌসুম তাই পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকভাবে হচ্ছে কি না তা তদারকির জন্য আমাদের আরও বেশি সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন মেয়র মহোদয়।’