বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের অধিকাংশ বিএনপি-সমর্থিত এবং নতুন মুখ। ৩০ সাধারণ কাউন্সিলর পদে বিএনপি-সমর্থিত ২০ জন, আওয়ামী লীগের আটজন, জাতীয় পার্টির একজন এবং জামায়াতের একজন।
তাঁদের মধ্যে ১৯ জন এবারই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি-সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে সৈয়দ সাইদুল হোসেন, ৩-এ সৈয়দ হাবিবুর রহমান, ৪-এ ইউনুস মিয়া, ৫-এ মাইনুল হক, ৬-এ হাবিবুর রহমান, ৭-এ সৈয়দ আকবর হোসেন, ৮-এ সেলিম হাওলাদার, ১০-এ জয়নাল আবেদীন, ১২-এ কে এম শহীদুল্লাহ, ১৩-এ মেহেদী হাসান, ১৫-এ সৈয়দ জাকির হোসেন, ১৮-এ মীর জাহিদুল কবীর, ২১-এ আলতাফ মাহমুদ সিকদার, ২৩-এ রেজাউল চৌধুরী, ২৪-এ ফিরোজ আহমেদ খান, ২৫-এ মো. জিয়াউদ্দিন সিকদার, ২৭-এ নূরুল ইসলাম, ২৮-এ হুমায়ুন কবির, ২৯-এ কাজী মনিরুল ইসলাম এবং ৩০ নম্বর ওয়ার্ডে খায়রুল মামুন।
আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলরদের মধ্যে ৯ নম্বর ওয়ার্ডে হারুন অর রশীদ, ১১-এ মো. মজিবর রহমান, ১৬-এ মো. মোশারফ আলী খান, ১৭-এ আক্তারুজ্জামান, ১৯-এ গাজী নাঈমুল হোসেন, ২০-এ এস এম জাকির হোসেন, ২২-এ মো. শহীদুল ইসলাম এবং ২৬ নম্বর ওয়ার্ডে মো. ফরিদউদ্দিন হাওলাদার। ২ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির মর্তুজা আবেদীন এবং ১৪ নম্বর ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামীর সালাউদ্দিন মাসুম।