কাউন্সিলরসহ ছয় জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি কিনে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার আফগান টেক্সটাইলের মালিক আবদুল ওয়াজেদ মোল্লার ছেলে কাদের মোল্লা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন মুনাব্বার হোসেন, আসলাম, মাহমুদুর রহমান, মজিবুর রহমান ও কবির হোসেন। পুলিশ গতকাল কবির হোসেনকে গ্রেপ্তার করেছে। তিনি ফতুল্লার লালপুর এলাকার শরিয়ত আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।