কাউন্সিলরের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও ব্যবসায়ী নুরুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ডের কাউন্সিলর। গতকাল সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসানুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান নুরুল হক। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগে করা মামলায় নুরুল হক উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন তিনি। গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকার একটি বাসায় স্বামী পরিত্যক্ত এক নারী নুরুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। তখন ষাটোর্ধ্ব নুরুল হক এটি পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছিলেন।