প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে এক তরুণীকে উত্ত্যক্ত করায় পৌর কাউন্সিলর আরিফ শেখকে (৩০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল। দণ্ডাদেশ পাওয়া আরিফ কোটালীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ জানান, ওই কাউন্সিলর স্থানীয় একটি রোগনির্ণয় কেন্দ্রে কর্মরত এক তরুণীকে দুপুরে উত্ত্যক্ত করেন। ওই তরুণী থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বেলা তিনটার দিকে কাউন্সিলরকে আটক করে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস