কাউন্সিলরের বাড়িতে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় ভলিবল খেলাকে কেন্দ্র করে গত সোমবার সন্ধ্যায় পৌর কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কাউন্সিলর মিলন খান তাঁর বাড়িতে ককটেল ও গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
এ ঘটনায় জাহানারা বেগম (২৪) নামের এক পথচারী আহত হয়েছেন। মিলন দুপচাঁচিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পৌর সদরের পূর্বপাড়ার বাসিন্দা।
দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।