কাউন্সিলরের স্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম ওরফে শকুর স্ত্রী, দুই ভাগনেসহ ১৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মামলা হয়েছে। এর আগে গত বুধবার রাতে জামায়াত ও শিবিরকে ইন্ধন দেওয়ার অভিযোগে শওকত হাশেমকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে শওকত হাশেমের স্ত্রী দিপা হাশেমকে। এজাহারে বলা হয়, বুধবার রাতে জামায়াত ও শিবিরকে ইন্ধন দেওয়ার অভিযোগে শহরের ডন চেম্বার এলাকা থেকে কাউন্সিলর শওকতকে আটক করা হয়। পরে তাঁকে বহনকারী গাড়ি শহরের খানপুর মেট্রো হল মোড়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে পৌঁছালে শওকতের লোকজন পেছন থেকে হামলা চালায়। এ সময় তারা গোয়েন্দা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও এক কনস্টেবলকে মারধর করে।